জান্নাত স্পোর্টস এরিনা-এর ইনডোর ফুটবল টার্ফ

ফুটবলের নেশায়,মেতে ওঠো নিজের মাঠে!

জান্নাত স্পোর্টস এরিনায় ফ্লাডলাইটের আলোয় ৫, ৭ ও ৯ জনের দলের জন্য আধুনিক ফুটবল টার্ফ। পছন্দের ফাঁকা সময় বেছে নাও, আর মাঠ করে নাও তোমার!

খেলার ধরন

ফুটবল

খেলার সময় ঠিক করুন

কেন জান্নাত স্পোর্টস এরিনা ?

আধুনিক ফুটবল টার্ফ, ফ্লাডলাইটের আলোয় দুর্দান্ত খেলার পরিবেশ আর সহজ বুকিং সুবিধা—বন্ধুদের সঙ্গে ফুটবলের প্রতিটি মুহূর্ত আরও রোমাঞ্চকর করে তুলতেই জান্নাত স্পোর্টস এরিনা

  • প্রিমিয়াম কোয়ালিটির টার্ফ
  • পর্যাপ্ত পরিমান লাইটিং সেটাপ
  • ভালো যোগাযোগ ব্যবস্থা
  • বাজেট ফ্রেন্ডলি প্রাইস
জার্মানি থেকে আনা আর্টিফিশিয়াল টার্ফের একটি রোল
Best Quality Grass

আমাদের ঠিকানা

ঢাকা–সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে অবস্থিত জান্নাত স্পোর্টস এরিনা। এনআরবি এলপিজি স্টেশনের ঠিক পেছনেই আমাদের মাঠ। সহজেই খুঁজে পাবেন!

জান্নাত স্পোর্টস এরিনা-এর মাঠ, পাশে রাস্তা ও গাছপালা
শায়েস্তাগঞ্জ, ঢাকা-সিলেট হাইওয়ের এনআরবি এলপিজির পিছনে
  1. ঢাকা–সিলেট মহাসড়ক ধরে শায়েস্তাগঞ্জে আসুন।
  2. মহাসড়কের পাশে এনআরবি এলপিজি স্টেশনটি খুঁজে নিন।
  3. স্টেশনের ঠিক পেছনেই আমাদের মাঠ।
ম্যাপ এ দেখুন

আমাদের নিয়ে গ্রাহকদের মন্তব্য

জান্নাত স্পোর্টস এরিনায় খেলার অভিজ্ঞতা কেমন? মাঠের পরিবেশ, খেলার উত্তেজনা আর স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে আমাদের খেলোয়াড়দের বাস্তব অভিজ্ঞতা ও মতামত জানুন।

  • আমি জান্নাত স্পোর্টস এর শুরুর দিকের কাস্টমার, সত্যি বলতে আমাদের কোম্পানি থেকে প্রায়ই খেলার জন্য বিভিন্ন টার্ফ এ যাওয়া হয়। তবে জান্নাত স্পোর্টস এর মত এত সুন্দর পরিবেশ কোন টার্ফই পাইনি। ধন্যবাদ জান্নাত স্পোর্টসকে এত সুন্দর একটি টার্ফ এর জন্য।
    রাকিব হাসানওয়াল্টন
  • আমাদের এলাকায় নিয়মিত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করি, আর প্রতিবারই জান্নাত স্পোর্টস এরিনা বেছে নিই। সময়মতো মাঠ বুঝিয়ে দেওয়া, ভালো লাইটিং আর আন্তরিক ব্যবস্থাপনা—সব মিলিয়ে টুর্নামেন্ট চালানো অনেক সহজ হয়ে যায়।
    নুর আলমটুর্নামেন্ট আয়োজক
  • বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার জন্য অসাধারণ একটি জায়গা! জান্নাত স্পোর্টস এরিনার সুন্দর পরিবেশ, আধুনিক টার্ফ আর ফ্লাডলাইটের আলোয় খেলার অভিজ্ঞতাই আলাদা। পছন্দের সময় মাঠ বুক করার সুবিধাটাও দারুণ। ফুটবলপ্রেমীদের জন্য এক কথায় পারফেক্ট!
    সালাহ উদ্দিন মাস্টারমাস্টার

সাধারণ জিজ্ঞাসা

বুকিং করার আগে যা জানা দরকার, সব এক জায়গায়।

  • কীভাবে স্লট বুক করব?
    বুকিং পেজে গিয়ে তারিখ ও পছন্দের ফাঁকা স্লট বেছে নিন, তারপর নাম ও মোবাইল নম্বর দিন। বিকাশে পেমেন্ট করলেই সঙ্গে সঙ্গে বুকিং রেফারেন্স পেয়ে যাবেন।
  • পুরো টাকা কি অনলাইনে দিতে হবে?
    না। চাইলে পুরো টাকা দিতে পারেন, অথবা বিকাশে ৳৫০০ অগ্রিম দিয়ে স্লট নিশ্চিত করে বাকি টাকা খেলার আগে মাঠে দিতে পারেন।
  • মাঠ ভাড়া কত?
    ভাড়া খেলার সময়ের ওপর নির্ভর করে; সন্ধ্যা ও রাতের স্লটের ভাড়া একটু বেশি। পেমেন্টের আগে বুকিং পেজে প্রতিটি স্লটের সঠিক ভাড়া দেখতে পাবেন।
  • বুকিং বাতিল বা সময় পরিবর্তন করা যাবে?
    হ্যাঁ। খেলা শুরুর অন্তত ২৪ ঘণ্টা আগে জানালে পুরো টাকা ফেরত বা বিনা খরচে অন্য সময়ে বুকিং সরিয়ে নিতে পারবেন। বিস্তারিত দেখুন আমাদের রিফান্ড নীতিতে।
  • মাঠটা কোথায়?
    শায়েস্তাগঞ্জ, ঢাকা-সিলেট হাইওয়ের এনআরবি এলপিজির পিছনে। গুগল ম্যাপে দেখুন